×

ভারত

মেলোনির সঙ্গে রোম দর্শন মোদির, ভাইরাল ছবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০২:৫৫ পিএম

মেলোনির সঙ্গে রোম দর্শন মোদির, ভাইরাল ছবি

ছবি : সংগৃহীত

বিশ্ব কূটনীতিতে তাদের বন্ধুত্ব ও রসায়ন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে দেখা গেলেই ট্রেন্ডিং হয়ে যায় ‘# মেলোডি’ হ্যাশট্যাগ। আবারও সেই আলোচিত জুটি হিসেবে ভাইরাল হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

পাঁচ দেশ সফরের শেষ ধাপে ইতালির রাজধানী রোমে পৌঁছালে বন্ধু জর্জিয়া মেলোনির কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান মোদি। এরপর ইতালির মনোরম সড়কের পটভূমিতে তোলা দুই নেতার ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


কোলসিয়াম ভ্রমণ ও নৈশভোজ

রোমে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জর্জিয়া মেলোনির সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেন মোদি। পোস্টে তিনি লেখেন, “রোমে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজে মিলিত হওয়ার সুযোগ হয়েছিল। পরে আমরা ঐতিহাসিক কোলসিয়াম পরিদর্শনে যাই। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”


দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “ভারত-ইতালি সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আজকের আলোচনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

অন্যদিকে জর্জিয়া মেলোনিও এক্সে মোদির সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, “রোমে স্বাগতম, আমার বন্ধু!”

‘মেলোডি’ হ্যাশট্যাগে নতুন উন্মাদনা

মোদি ও মেলোনির বন্ধুত্ব দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মেলোডি’ নামে পরিচিত। তাদের একসঙ্গে দেখা গেলেই মিম, পোস্ট ও নানা ধরনের কনটেন্ট ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।

মজার বিষয় হলো, দুই নেতাই এর আগে নেটিজেনদের এই মজার প্রতিক্রিয়াকে ইতিবাচকভাবে নিয়েছেন। এমনকি বিভিন্ন সময় নিজেদের ভিডিও ও পোস্টেও ‘মেলোডি’ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তারা। এবারের রোম সফরের ছবিগুলো সেই উন্মাদনাকে আরো বাড়িয়ে দিয়েছে।


সাংস্কৃতিক আয়োজনে জমকালো সংবর্ধনা

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, রোমে পৌঁছানোর পর ইতালিতে বসবাসরত ভারতীয় প্রবাসীরা প্রধানমন্ত্রী মোদিকে জমকালো সংবর্ধনা দেন।

অনুষ্ঠানে ইতালীয় শিল্পীরা ভারতীয় ঐতিহ্যবাহী নৃত্য—কথক, কুচিপুডি ও ভরতনাট্যম পরিবেশন করেন। এছাড়া ইতালীয় সংগীতশিল্পীদের সন্তুর, তবলা, বাঁশি ও সেতারের পরিবেশনায় ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এক অনন্য আবহ তৈরি হয়, যা মোদির প্রশংসা কুড়িয়েছে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সুইডেন ও নরওয়ে সফর শেষে ইতালির রোমে পৌঁছান নরেন্দ্র মোদি। আজ দুই দেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের পর ফুটপাতে বসলে হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ডিএনসিসি ঈদের পর ফুটপাতে বসলে হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সংক্রমণ আরো বাড়ার ঝুঁকি

হামের প্রকোপ সংক্রমণ আরো বাড়ার ঝুঁকি

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৬, শনাক্ত ১৩৮

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৬, শনাক্ত ১৩৮

সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা বিজেপি নেতার

সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা বিজেপি নেতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App