ঈদে টানা ৮ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৩:২৮ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ কার্যক্রম টানা আটদিন বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় পাসপোর্টধারী যাত্রীদের বিষয়টি বিবেচনা করে ইমিগ্রেশন সেন্টার ও সংশ্লিষ্ট বিভাগ খোলা থাকবে।
আগামী ২৬ মে থেকে ২ জুন ২০২৬ পর্যন্ত বন্দরের সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ এবং সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (২০ মে) সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ জুন বুধবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে। তবে এ সময়ের মধ্যে যাত্রী (পাসপোর্টধারী) যাতায়াত ও কাস্টমস সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম চালু থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
