×

বরিশাল

বরিশালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৩:০৫ পিএম

বরিশালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো দুই শিশু মারা গেছে। এ নিয়ে এই হাসপাতালে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।

বুধবার (২০ মে) সকা‌লে এই তথ্য নিশ্চিত করেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

নিহত শিশুদের মধ্যে একজন হলো- পিরোজপুরের মঠবাড়ীয়া এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে আলী আজগর (সাড়ে চার মাস) এবং পটুয়াখালীর রাহাত গাজীর ছেলে মুয়াজ (৩ মাস)।

শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের প‌রিচালক ব্রিগে‌ডিয়ার জেনা‌রেল এ কে এম ম‌শিউল মুনীর ব‌লে‌ন, ‘গত ২৪ ঘন্টায় দুই মৃত‌্যু নি‌য়ে এই হাসপাতালে হামে ২৬ শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। গত ২৪ ঘন্টায় রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন ৫৫ জন, বর্তমান দি‌নে রোগীর অবস্থান সংখ‌্যা ২০৪ জন এবং এই হাসপাতা‌লে মোট ভ‌র্তি রোগীর সংখ‌্যা ২ হাজর ৩৪১ জন।’

ব‌রিশাল বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য প‌রিচালক ডাক্তার লোকমান হা‌কিম ব‌লে‌ন, ‘গত ২৪ ঘন্টায় ব‌রিশাল বিভা‌গে হাম স‌ন্দেহভাজন ১৩৩ রোগীর ম‌ধ্যে ১৩০ জন বি‌ভিন্ন হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছেন। এখন পর্যন্ত চল‌তি বছ‌রে মোট স‌ন্দেহভাজন হাম রোগী ৫ হাজার ৭১২ জন হাসপাতা‌লে ভ‌র্তি হ‌লেও রোগী সংখ্যা ৬ হাজার ৮৩ জন। ২৪ ঘন্টায় নতুন ক‌রে দুই শিশুর মৃত্যু নি‌য়ে ব‌রিশা‌লে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জ‌নে।’

তিনি আরো বলেন, ‘আমরা আমা‌দের সাধ‌্যমত চিকিৎসা দি‌চ্ছি। প্রত্যেক মুহুর্ত খোজ খবর নি‌চ্ছি বিভিন্ন হাসপাতা‌লে। মৃত্যুর সংখ্যা কিভাবে কমিয়ে আনা যায় সে বিষ‌য়ে কাজ কর‌ছি।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের পর ফুটপাতে বসলে হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ডিএনসিসি ঈদের পর ফুটপাতে বসলে হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সংক্রমণ আরো বাড়ার ঝুঁকি

হামের প্রকোপ সংক্রমণ আরো বাড়ার ঝুঁকি

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৬, শনাক্ত ১৩৮

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৬, শনাক্ত ১৩৮

সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা বিজেপি নেতার

সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা বিজেপি নেতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App