×

জাতীয়

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা বরাদ্ধ রাখার নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৫:২০ পিএম

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা বরাদ্ধ রাখার নির্দেশ

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তিনি জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারায় নারী যাত্রীদের জন্য আলাদা কামরার বিধান রয়েছে। এছাড়া ৫০ মাইলের বেশি দূরত্বের ট্রেনে ওই কামরার সঙ্গে শৌচাগারের ব্যবস্থাও রাখার কথা বলা হয়েছে। আইনের ১১৯ ধারায় অনুমতি ছাড়া ওই কামরায় প্রবেশের ক্ষেত্রে জরিমানার বিধানও রয়েছে।

তবে দীর্ঘদিন ধরে এসব বিধান বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করে জানতে চান, কেন আইন অনুযায়ী প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখার নির্দেশ দেওয়া হবে না।

আইনজীবী আজমল হোসেন খোকন বলেন, মূল রিটটি এখনও বিচারাধীন রয়েছে। এর মধ্যেই ঈদযাত্রায় নারী যাত্রীদের ভোগান্তি কমাতে সম্পূরক আবেদন করা হলে আদালত এ অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই জাদুঘর স্বৈরাচারবিরোধী সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবে

স্পিকার জুলাই জাদুঘর স্বৈরাচারবিরোধী সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবে

যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে একদিন যুক্তরাষ্ট্রেই হামলা করবে ইরান?

যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে একদিন যুক্তরাষ্ট্রেই হামলা করবে ইরান?

‘শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই হতো না’

নাহিদ ‘শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই হতো না’

ফের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

ফের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App