×

সিলেট

সিলেট

চার বছরের শিশু ফাহিমা হত্যা, প্রতিবেশী চাচা গ্রেপ্তার

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৫:৩০ পিএম

চার বছরের শিশু ফাহিমা হত্যা, প্রতিবেশী চাচা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

​সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে হত্যার ঘটনায় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। গতকাল সোমবার রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির পেশায় সিএনজি চালক এবং নিহত ফাহিমার প্রতিবেশী ও সম্পর্কে চাচা হয়।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশু ফাহিমার ওপর যৌন নির্যাতন চালিয়ে তাকে হত্যা করেন জাকির। এরপর ঘটনা ধামাচাপা দিতে স্ত্রীর ওড়না দিয়ে মরদেহ পেঁচিয়ে একটি ব্যাগে ভরেন তিনি। পরে সেই ব্যাগটি বাদাঘাট এলাকার একটি ডোবায় ফেলে দেওয়া হয়। গত শুক্রবার পুলিশ ওই ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। ​নিহত ফাহিমা সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে।

অন্যদিকে গ্রেপ্তার জাকির একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। জাকিরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ এলাকাবাসী তার শাস্তির দাবিতে গভীর রাত পর্যন্ত জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে মধ্যরাতে জাকিরের বাড়িতেও হামলা চালায় উত্তেজিত জনতা।

​আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হোসেন শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানের বিপক্ষে জয়ে শান্তদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিপক্ষে জয়ে শান্তদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার একটি দেশকে সুবিধা দিতে মাটির নিচের পাথর ধ্বংস করেছে

খনিজ সম্পদমন্ত্রী ফ্যাসিস্ট সরকার একটি দেশকে সুবিধা দিতে মাটির নিচের পাথর ধ্বংস করেছে

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

জুলাই জাদুঘর স্বৈরাচারবিরোধী সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবে

স্পিকার জুলাই জাদুঘর স্বৈরাচারবিরোধী সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App