×

অর্থনীতি

১০ দিনে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৬:০৫ পিএম

১০ দিনে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার

ছবি : সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে স্বস্তি এনে চলতি মে মাসের প্রথম ১০ দিনেই দেশে এসেছে ১২৮ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৯০ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় এবার প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মে পর্যন্ত সময়ে দেশে মোট ৩ হাজার ৬১ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ দশমিক ৩০ শতাংশ বেশি।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে অর্থ পাঠাতে সরকারের বিভিন্ন প্রণোদনা এবং বাজারভিত্তিক ডলার বিনিময় হার নির্ধারণের কারণে প্রবাসীরা এখন ব্যাংকিং চ্যানেলে বেশি অর্থ পাঠাতে আগ্রহী হচ্ছেন।

এর আগে এপ্রিল মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলারের বেশি রেমিট্যান্স। মার্চ মাসের এই আয় দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে। ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ডলার। এছাড়া গত বছরের ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর ও সেপ্টেম্বরেও উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় দেশে আসে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। এই ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে প্রবাসী আয় আরও নতুন রেকর্ড গড়তে পারে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিজয়নগরে জিম্মির ঘটনায় মানববন্ধন, এলাকাবাসীর বিচার দাবি

বিজয়নগরে জিম্মির ঘটনায় মানববন্ধন, এলাকাবাসীর বিচার দাবি

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বালিশের ভেতর মিলল ৯৬০ পিস ইয়াবা

বালিশের ভেতর মিলল ৯৬০ পিস ইয়াবা

আখাউড়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ৩

আখাউড়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App