×

আন্তর্জাতিক

কুয়েতে অনুপ্রবেশের দায়ে আইআরজিসির চার সদস্য গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৬:০৯ পিএম

 কুয়েতে অনুপ্রবেশের দায়ে আইআরজিসির চার সদস্য গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

চলতি মাসের শুরুর দিকে সমুদ্রপথে কুয়েতে অনুপ্রবেশের চেষ্টাকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এই তথ্য জানিয়েছে।

কুনা জানায়, গত ১ মে একটি মাছ ধরার ট্রলারে করে অবৈধভাবে কুয়েতের বুবিয়ান দ্বীপে ঢোকার চেষ্টা করেন ওই চার ব্যক্তি। পরে কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা গ্রেপ্তার হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আইআরজিসির সদস্য বলে স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর দুজন কর্নেল, একজন ক্যাপ্টেন এবং একজন লেফটেন্যান্ট কমান্ডার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তারা জানান, আইআরজিসির পক্ষ থেকে তাদের কুয়েতের বৃহত্তম দ্বীপ বুবিয়ানে বিশেষ অভিযানে পাঠানো হয়েছিল। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ট্রলারটি কুয়েতের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ভাড়া করা হয়েছিল।

এই বিষয়ে এখন পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া কুয়েতের সামরিক বাহিনীও নিরাপত্তার স্বার্থে অধিকতর তদন্তের জন্য বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিজয়নগরে জিম্মির ঘটনায় মানববন্ধন, এলাকাবাসীর বিচার দাবি

বিজয়নগরে জিম্মির ঘটনায় মানববন্ধন, এলাকাবাসীর বিচার দাবি

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বালিশের ভেতর মিলল ৯৬০ পিস ইয়াবা

বালিশের ভেতর মিলল ৯৬০ পিস ইয়াবা

আখাউড়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ৩

আখাউড়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App