লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৫:০০ পিএম
ফাইল ছবি
দক্ষিণ লেবাননে গতকাল ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় সাতক্ষীরার দুই যুবক নিহতের ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানিয়েছে।
মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানানো হয়।
ইসরায়েলি হামলায় নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কাজ করছে। একইসঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
ওই অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
