×

জাতীয়

মালদ্বীপ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পিএম

পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

ছবি: সংগৃহীত

পর্যটন খাতে পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ও মালদ্বীপ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে তার দপ্তরে আজ সোমবার (২৭ এপ্রিল) সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এইচ ই শিউনিন রাশিদ। 

এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আলোচনায় বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের পর্যটন খাত বিশেষ করে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকত উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা ও সহযোগিতা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এ সময় উভয় পক্ষ পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এই উদ্যোগ দুই দেশের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিনিময়, পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং যৌথ উদ্যোগ গ্রহণে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

রাষ্ট্রদূত মালদ্বীপের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রূপপুরে শুরু হচ্ছে ইউরেনিয়াম লোডিং

রূপপুরে শুরু হচ্ছে ইউরেনিয়াম লোডিং

সংবাদভিত্তিক চ্যানেল হয়ে ফিরে এলো ‘চ্যানেল ওয়ান’, ভোরের কাগজ পরিবারের অভিনন্দন

সংবাদভিত্তিক চ্যানেল হয়ে ফিরে এলো ‘চ্যানেল ওয়ান’, ভোরের কাগজ পরিবারের অভিনন্দন

দেশের ৬৪ জেলায় হবে ‘স্পোর্টস ভিলেজ’, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ৬৪ জেলায় হবে ‘স্পোর্টস ভিলেজ’, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার বর্ষীয়ান নেতা দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার বর্ষীয়ান নেতা দিনেশ ত্রিবেদী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App