×

আন্তর্জাতিক

রাশিয়ার কাছে বিশেষ যে সহায়তা চায় ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পিএম

রাশিয়ার কাছে বিশেষ যে সহায়তা চায় ইরান

ভ্লাদিমির পুতিন ও আব্বাস আরাগচি। ছবি-সংগৃহীত

চলমান যুদ্ধ পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে রাশিয়ার কাছ থেকে জোরালো সমর্থন আশা করছে ইরান। সোমবার (২৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফুয়াদ ইজাদি এই তথ্য জানান। মূলত সামরিক প্রযুক্তির দুর্বলতা কাটাতে এবং জাতিসংঘে সম্ভাব্য পশ্চিমা চাপ মোকাবিলা করতেই মস্কোর দ্বারস্থ হয়েছে তেহরান।

ফুয়াদ ইজাদি বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বর্তমান মস্কো সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে যতটা শক্তিশালী হওয়া প্রয়োজন, ঠিক ততটা নেই। এই খামতি পূরণে তেহরান রাশিয়ার দ্রুত সামরিক প্রযুক্তিগত সহায়তা প্রত্যাশা করছে।

সামরিক সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতেও রাশিয়াকে পাশে চায় ইরান। বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার ‘ভেটো’ ক্ষমতাকে বড় শক্তি হিসেবে দেখছে তেহরান। গত কয়েক সপ্তাহ আগে বাহরাইন ও যুক্তরাষ্ট্রের আনা একটি ইরানবিরোধী প্রস্তাবে রাশিয়া ভেটো দিয়েছিল। ইরান চায়, নিরাপত্তা পরিষদে রাশিয়া তাদের জন্য স্থায়ী ‘রাজনৈতিক ঢাল’ হিসেবে কাজ করুক।

ইরান ও রাশিয়ার এই সামরিক সখ্য বহু পুরোনো। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই উন্নত সামরিক প্রযুক্তির জন্য মস্কোর ওপর নির্ভর করে আসছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আরাগচি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে এবং চলমান সংকটে রাশিয়ার সক্রিয় সহযোগিতা নিশ্চিত করতে কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একটি পক্ষ একাত্তরের মতো বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে

যশোরের জনসভায় প্রধানমন্ত্রী একটি পক্ষ একাত্তরের মতো বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে

বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল ইয়াবা জব্দ

বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল ইয়াবা জব্দ

দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু

মির্জা ফখরুল দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু

কে এই দীনেশ ত্রিবেদী

কে এই দীনেশ ত্রিবেদী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App