×

সিলেট

সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে নিহত ৩

প্রতীকী ছবি

সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেলে জেলার পৃথক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের জমির হোসেন (৪২) এবং মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৪৬) হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। একই সময় সদর উপজেলার হাওরের অন্য একটি স্থানে বজ্রপাতে অজ্ঞাতপরিচয় আরও এক কৃষকের মৃত্যু হয়।

এদিকে, শান্তিগঞ্জ উপজেলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরও তিনজন কৃষক আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শফিক ঢাকা পোস্টকে জানান, বজ্রপাতে আহত তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় হাসপাতালের নথিতে সংরক্ষিত রয়েছে। তবে একজনের মরদেহ পরিবারের সদস্যরা দ্রুত নিয়ে যাওয়ায় তার পরিচয় জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল ইয়াবা জব্দ

বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল ইয়াবা জব্দ

দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু

মির্জা ফখরুল দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু

কে এই দীনেশ ত্রিবেদী

কে এই দীনেশ ত্রিবেদী

পাম্পে তেল নিতে গিয়ে বাইক চালকের মৃত্যু

পাম্পে তেল নিতে গিয়ে বাইক চালকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App