×

জাতীয়

সংকটে থমকে যাচ্ছে গণপরিবহন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ এএম

সংকটে থমকে যাচ্ছে গণপরিবহন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা দেখা দিয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে কোনো সংকট নেই বলে দাবি করা হচ্ছে, বাস্তবে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না যানবাহনের চালকরা। এর সরাসরি প্রভাব পড়েছে দূরপাল্লার বাস ও গণপরিবহনে।

রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টার ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে একটি ফিলিং স্টেশন থেকেই প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করা গেলেও এখন একটি বাসকে পাঁচ থেকে ছয়টি পাম্প ঘুরে তেল নিতে হচ্ছে। এতে নির্ধারিত সময়ের অনেক পরে বাস ছাড়তে হচ্ছে। ছোট পরিবহন কোম্পানিগুলো ট্রিপ বা যাত্রাসংখ্যাও কমিয়ে দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে বাস, মিনিবাস, মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি। কোথাও তেল একেবারেই নেই, আবার কোথাও সীমিত সরবরাহ থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।

সায়েদাবাদ বাস টার্মিনালে তিশা পরিবহনের কাউন্টার মাস্টার আহসান হাবিব জানান, তাদের বাস প্রতি ঘণ্টায় ছাড়ার কথা থাকলেও জ্বালানি সংকটে তা সম্ভব হচ্ছে না। একটি বাসের জন্য এখন পাঁচটি পর্যন্ত পাম্প ঘুরতে হচ্ছে। ফলে যেসব গাড়িতে আগে থেকেই তেল আছে, সেগুলো আগে ছাড়তে হচ্ছে।

যাত্রী তৌহিদুল বলেন, তার বাস প্রায় এক ঘণ্টা দেরিতে ছেড়েছে। প্রথমে যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও পরে জানা যায়, মূল সমস্যা ছিল জ্বালানি সংকট।

আরেক যাত্রী তুহিন জানান, প্রথমে তাকে একটি বাসে উঠানো হলেও পরে জ্বালানি না থাকায় সেটি ছাড়তে পারেনি। পরে অন্য বাসে উঠানো হলে তার যাত্রা আরও বিলম্বিত হয়।

লাবিবা পরিবহনের কাউন্টার মাস্টার হাসান বলেন, কিছু বাস এক থেকে দুই ঘণ্টা দেরিতে ছাড়ছে। একটি বাসের জন্য পর্যাপ্ত ডিজেল সংগ্রহ করতে পাঁচ থেকে ছয়টি পাম্পে যেতে হচ্ছে। তিনি জানান, গাজীপুরের এশিয়া পাম্প থেকে তারা ৪০ থেকে ৫০ লিটারের বেশি ডিজেল পাচ্ছেন না।

আজিমপুর থেকে গাজীপুর চৌরাস্তা রুটে চলাচলকারী ভিআইপি বাসের চালক মোহাম্মদ মামুন বলেন, বাস চালিয়ে যা আয় হতো, তা দিয়েই সংসার চলত। কিন্তু এখন জ্বালানি না পাওয়ায় নিয়মিত গাড়ি চালাতে পারছেন না। এতে আয় বন্ধ হয়ে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন।

জ্বালানি সংকটে মাঝপথে বাস বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও বাড়ছে। এতে যাত্রীদের সঙ্গে চালক ও সহকারীদের বাকবিতণ্ডা হচ্ছে। চালকদের অভিযোগ, রাস্তায় তেল শেষ হয়ে গেলে পাম্পে লাইনে দাঁড়াতেই যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।

রাজধানীজুড়ে জ্বালানি সংকটের কারণে প্রতিদিন শত শত কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। নগরজীবনের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে, জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুক্রবার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে

শুক্রবার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে

আজ মধ্যরাতে শুরু হজ ফ্লাইট

আজ মধ্যরাতে শুরু হজ ফ্লাইট

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

সংকটে থমকে যাচ্ছে গণপরিবহন

সংকটে থমকে যাচ্ছে গণপরিবহন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App