×

জাতীয়

আজ মধ্যরাতে শুরু হজ ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ এএম

আজ মধ্যরাতে শুরু হজ ফ্লাইট

ছবি: সংগৃহীত

চলতি বছরের হজ ফ্লাইট আজ শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হচ্ছে। প্রথম ফ্লাইটটি রাত সাড়ে ১২টায় ৪১৯ যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬টি, সাউদিয়ার ৩টি এবং ফ্লাইনাসের ৩টি ফ্লাইট রয়েছে।

এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।

আগামী ২১ মে পর্যন্ত চলবে প্রি-হজ ফ্লাইট। মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে চলবে ১ জুলাই পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লেবানন যুদ্ধবিরতিতে হতাশ ইসরায়েলিরা

লেবানন যুদ্ধবিরতিতে হতাশ ইসরায়েলিরা

টানা চার হার মুম্বাইয়ের, দায় নিলেন কোচ

আইপিএল টানা চার হার মুম্বাইয়ের, দায় নিলেন কোচ

৪২ বছর পর ইউরোপের সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্ট

৪২ বছর পর ইউরোপের সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্ট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App