×

সিলেট

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৯ পিএম

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

ছবি: সংগৃহীত

সিলেটে এক জমকালো ও মানবিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দাম্পত্য জীবন শুরু করলেন ১২৬ জন তরুণ-তরুণী। সম্পূর্ণ বিনা খরচে হতদরিদ্র, এতিম ও অসহায় পরিবারের এসব সদস্যের গণবিবাহ সম্পন্ন হয়েছে। একই প্যান্ডেলে ৬৩টি জোড়ার এই বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সিলেটের একটি কনভেনশন হলে এসব বিবাহ সম্পন্ন হয়।

প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও চরম অর্থাভাবে বিয়ের পিঁড়িতে বসা হচ্ছিল না এই ১২৬ জন তরুণ-তরুণীর। তাদের সেই স্বপ্ন পূরণ করতে এবং নতুন সংসার সাজিয়ে দিতে মহাধুমধামে এক বর্ণাঢ্য গণবিবাহের আয়োজন করে স্থানীয় মানবিক সংগঠন 'সিডস অব ব্লেসিংস'।

কোনো সম্ভ্রান্ত পরিবারের বিয়ের আয়োজনের চেয়ে কোনো অংশেই কম ছিল না এই গণবিবাহের উৎসব। বর্ণিল সাজসজ্জা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকভাবে বিয়েগুলো সম্পন্ন হয়। আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন থেকে শুরু করে রাজকীয় খাবার-দাবার—সব মিলিয়ে আয়োজনে ছিল না কোনো অপূর্ণতা।

যুক্তরাজ্য প্রবাসী তরুণদের মানবিক সংগঠন 'সিডস অব সাদাকাহ’- র অর্থায়নে এই বিশাল গণবিবাহের যাবতীয় ব্যয়ভার বহন করা হয়। নবদম্পতিরা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের নতুন সংসার শুরু করতে পারেন, সেজন্য সংগঠনের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে প্রায় দুই লক্ষ টাকা সমমূল্যের ৭৭ ধরনের গৃহস্থালি সামগ্রী।

সিডস অব সাদাকাহ সংগঠনের প্রধান মো. জয়নুল আবেদিন বলেন, ‘আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের জন্য আনন্দ এবং স্বনির্ভরতার পথ তৈরি করা। আজকের এই আয়োজন তারই এক উজ্জ্বল উদাহরণ।’

সিডস অব সাদাকাহ’র আয়োজক ওরকাতুল জান্নাত বলেন, ‘নতুন জীবনের শুরুতে এই সঙ্গ ও সহায়তা তাদের মনে নতুন আশা ও উদ্দীপনা জাগাবে।’

সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App