×

জাতীয়

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৯ এএম

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

ছবি: সংগৃহীত

রাজধানীতে সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। প্রয়োজনীয় কেনাকাটা বা কাজে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দোকানপাট বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা এলাকা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

এ ছাড়া আজ বন্ধ থাকবে রাজধানীর বেশ কয়েকটি জনপ্রিয় মার্কেট ও শপিং কমপ্লেক্স। এর মধ্যে রয়েছে শাহ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট এবং সাকুরা মার্কেট।

রাজধানীবাসীকে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে বের হওয়ার আগে নিজ গন্তব্য এলাকার মার্কেট খোলা আছে কি না তা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজও বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আজও বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে কার্যকর ৫ প্রাকৃতিক উপাদান

গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে কার্যকর ৫ প্রাকৃতিক উপাদান

​শাহ আমানতে দুই দিনে সচল ৩২ আন্তর্জাতিক ফ্লাইট

​শাহ আমানতে দুই দিনে সচল ৩২ আন্তর্জাতিক ফ্লাইট

বিদ্যুৎ সংকটে গ্রামে ১২ ঘণ্টা লোডশেডিং

বিদ্যুৎ সংকটে গ্রামে ১২ ঘণ্টা লোডশেডিং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App