×

জাতীয়

আইনজীবীদের বার কাউন্সিল ভোট স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ এএম

আইনজীবীদের বার কাউন্সিল ভোট স্থগিত

ছবি: সংগৃহীত

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ স্থগিত করা হয়েছে। ফলে আগামী ১৯ মে পূর্বনির্ধারিত তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না।

বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে চলমান তীব্র জ্বালানি সংকটের কারণে নির্বাচনী প্রচারণা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণ আসনের সাতটি ও আঞ্চলিক আসনের সাতটি পদে অংশ নিতে যাওয়া প্রার্থীদের সারা দেশে প্রচার চালাতে সমস্যার মুখে পড়তে হতে পারে।

এ ছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতি থেকে নির্বাচন স্থগিতের আবেদন ও অনুরোধও আসে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২ এপ্রিল অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে ১৯ মে বার কাউন্সিল সদস্য নির্বাচন আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিল চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে ধারাবাহিকভাবে চলছে ১৫তম দিনের কার্যক্রম

সংসদে ধারাবাহিকভাবে চলছে ১৫তম দিনের কার্যক্রম

ঊর্ধ্বমুখী ভোজ্যতেল, মুরগি ও নিত্যপণ্যের দাম

ঊর্ধ্বমুখী ভোজ্যতেল, মুরগি ও নিত্যপণ্যের দাম

রামেকে হামে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রামেকে হামে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে ভাত খেলেন ইনু মিয়া

১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে ভাত খেলেন ইনু মিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App