×

বলিউড

বলিউডের রাজনীতিতে ভেঙে পড়েছিলেন প্রিয়াঙ্কা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ এএম

বলিউডের রাজনীতিতে ভেঙে পড়েছিলেন প্রিয়াঙ্কা

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কেরিয়ারের শুরুতে ইন্ডাস্ট্রির নানা রাজনীতি ও ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের পর্দার আড়ালের বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বলেন এ বলিউড অভিনেত্রী ।

বলিউডে নিজ যোগ্যতায় জায়গা করে নেওয়া এ অভিনেত্রী জানান, শুরুতে তিনি ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতির অর্থই বুঝতেন না। তার ধারণা ছিল, যেমন বাবা-মা সন্তানের সাফল্য চান, তেমনি বড় তারকারাও তাদের সন্তানদের এগিয়ে দিতে চাইবেন এটাই স্বাভাবিক।

প্রিয়াঙ্কা বলেন, পরে ধীরে ধীরে তিনি ইন্ডাস্ট্রির আসল রাজনীতি বুঝতে শেখেন। ক্যারিয়ারের শুরুর দিকে এসব ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানান তিনি।

অভিনেত্রীর ভাষ্য, ‘সালাম-এ-ইশ্‌ক’ ছবির শুটিংয়ের সময় তিনি একটি বড় বাজেটের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান এবং চুক্তিবদ্ধও হন। কিন্তু পরে হঠাৎ করেই তাকে সেই সিনেমা থেকে বাদ দেওয়া হয়।

তিনি দাবি করেন, সহ-অভিনেতার কাছ থেকেই তিনি জানতে পারেন যে, তাকে আর সিনেমাটিতে রাখা হচ্ছে না। চুক্তি হওয়ার পর এমন আচরণ তাকে বিস্মিত ও অপমানিত করেছিল।

প্রিয়াঙ্কা আরো জানান, এমনও হয়েছে, একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের কথা থাকলেও পরে তাকে সরিয়ে অন্য কাউকে নেওয়া হয়। কোথাও আবার দুই অভিনেত্রীর চরিত্র থাকলেও কৌশলে তাকে বাদ দেওয়া হয়েছিল।

একাধিক প্রত্যাখ্যান ও হতাশার কারণে একসময় অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। অন্য কোনো পেশায় যাওয়ার পরিকল্পনাও করেছিলেন।

তবে শেষ পর্যন্ত নিজের স্বপ্ন থেকে সরে যাননি প্রিয়াঙ্কা। বর্তমানে তিনি শুধু বলিউডেই নন, হলিউডেও নিয়মিত কাজ করছেন। ‘দেশি গার্ল’ খ্যাত এ তারকা এখন আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App