×

আবহাওয়া

কয়েক অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ এএম

কয়েক অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহ

ছবি : সংগৃহীত

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলমান থাকলেও বৃহস্পতিবার থেকে তা ধীরে ধীরে কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এর প্রভাবে সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে।

বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আজও অব্যাহত থাকতে পারে, তবে ধীরে ধীরে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন না এলেও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২০ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি। এই তাপমাত্রা গরমের অস্বস্তি আরো বাড়িয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে শুক্রবারের পর বৃষ্টির প্রবণতা কিছুটা কমে গিয়ে আবারও তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরো পড়ুন : বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল-গ্যাস বেশি কেন?

চৈত্র মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টি হলেও মাসের শেষ দিকে এসে তাপপ্রবাহ আবারও জোরালো হয়েছে। বিশেষ করে রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ থাকলেও সিলেট ও ময়মনসিংহে ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। বুধবার সিলেটে ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, আজও দেশের বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি হতে পারে এবং সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরো বাড়তে পারে। একই সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমাতে সহায়ক হবে।

তাপপ্রবাহের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এপ্রিল মাসে সূর্যের অবস্থান বাংলাদেশের কাছাকাছি থাকায় সরাসরি তাপ পড়ে। এর সঙ্গে সাগরের উষ্ণতা ও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য মিলিয়ে গরমের অনুভূতি আরো বাড়ে। ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সম্পর্কে তিনি জানান, বর্তমানে সাগরে কোনো সুস্পষ্ট লঘুচাপের লক্ষণ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে ধারাবাহিকভাবে চলছে ১৫তম দিনের কার্যক্রম

সংসদে ধারাবাহিকভাবে চলছে ১৫তম দিনের কার্যক্রম

ঊর্ধ্বমুখী ভোজ্যতেল, মুরগি ও নিত্যপণ্যের দাম

ঊর্ধ্বমুখী ভোজ্যতেল, মুরগি ও নিত্যপণ্যের দাম

রামেকে হামে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রামেকে হামে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে ভাত খেলেন ইনু মিয়া

১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে ভাত খেলেন ইনু মিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App