×

মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে সমঝোতার আশা দেখছে হোয়াইট হাউস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ এএম

ইরানের সঙ্গে সমঝোতার আশা দেখছে হোয়াইট হাউস

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে হোয়াইট হাউস। বুধবার (১৬ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, দ্বিতীয় দফার সরাসরি আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা বিবেচনা করা হচ্ছে। খবর আল-জাজিরার।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়, তবে একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে তারা আশাবাদী।

তিনি আরো জানান, মার্কিন প্রতিনিধিদল আবারও ইসলামাবাদে বৈঠকে বসতে পারে। এর আগে গত সপ্তাহে একই স্থানে ইরানের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

লেভিট বলেন, খুব সম্ভবত আগের মতোই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেই পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন প্রস্তাব ইরানের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে ধারাবাহিকভাবে চলছে ১৫তম দিনের কার্যক্রম

সংসদে ধারাবাহিকভাবে চলছে ১৫তম দিনের কার্যক্রম

ঊর্ধ্বমুখী ভোজ্যতেল, মুরগি ও নিত্যপণ্যের দাম

ঊর্ধ্বমুখী ভোজ্যতেল, মুরগি ও নিত্যপণ্যের দাম

রামেকে হামে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রামেকে হামে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে ভাত খেলেন ইনু মিয়া

১৭ বছরের প্রতিজ্ঞা ভেঙে অবশেষে ভাত খেলেন ইনু মিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App