×

ব্যবসা-বাণিজ্য

আজও বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৫ এএম

আজও বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে জানিয়েছে, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে এবং বৃহস্পতিবারও (১৬ এপ্রিল) একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকায়।

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

তখন ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেঘনায় চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ২

মেঘনায় চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ২

চীনের উদ্দেশ্যে বিএনপির প্রতিনিধি দল

চীনের উদ্দেশ্যে বিএনপির প্রতিনিধি দল

আ. লীগ আমলে বিসিএসে দলীয়করণে ব্যবস্থা নেওয়া হবে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আ. লীগ আমলে বিসিএসে দলীয়করণে ব্যবস্থা নেওয়া হবে

সংসদে ধারাবাহিকভাবে চলছে ১৫তম দিনের কার্যক্রম

সংসদে ধারাবাহিকভাবে চলছে ১৫তম দিনের কার্যক্রম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App