×

জাতীয়

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

ছবি : সংগৃহীত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চারজন বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন, আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম, মাসুদুর রহমান ও দুলাল মিয়া। হামলার পর বিমানবন্দর এলাকায় ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের আঘাতে তারা আহত হন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। তিনি জানান, ড্রোন হামলার ফলে বিমানবন্দর এলাকায় বিস্ফোরণের পর বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। এতে সেখানে অবস্থানরত চার বাংলাদেশি নাগরিক আহত হন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস থেকে জারি করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের সামরিক স্থাপনা ও সংবেদনশীল এলাকার আশপাশ থেকে দূরে থাকতে হবে।

আরো পড়ুন : মধ্যপ্রাচ্য সংকট: শাহজালালে ৫৪ ফ্লাইট বাতিল

এছাড়া অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সবাইকে নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখারও আহ্বান জানানো হয়েছে।

উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনার জেরে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের প্রতি বাড়তি সতর্কতা ও সচেতনতা অবলম্বনের ওপর জোর দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App