×

এনসিপি

এনসিপিতে যোগ দিচ্ছেন দেশের প্রথম সেঞ্চুরিয়ান অপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১২:১১ পিএম

এনসিপিতে যোগ দিচ্ছেন দেশের প্রথম সেঞ্চুরিয়ান অপি

ছবি: মেহরাব হোসেন অপি

রাজনীতিতে নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান ও সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন এই তারকা ক্রিকেটার।

এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত গণমাধ্যমকে জানিয়েছেন, অপির এনসিপিতে যোগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত,. মঙ্গলবার (৫ মে) আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলটিতে যোগ দেবেন তিনি।

মেহেরাব হোসেন অপি বাংলাদেশের ক্রিকেটে সুপরিচিত একটি নাম। ১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে জিম্বাবুয়ের বিপক্ষে তার ১০১ রানের ইনিংসটি ছিল বাংলাদেশের পক্ষে প্রথম আন্তর্জাতিক শতরান। তিনি সেই ঐতিহাসিক একাদশের সদস্য ছিলেন, যেটি ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে মূল একাদশের সদস্য ছিলেন অপি। ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪২ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন তিনি।

ক্রিকেটে এসব অর্জনের পাশাপাশি একটি বিষাদের স্মৃতিও রয়েছে অপির ক্যারিয়ারে। ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় একটি ঘরোয়া ম্যাচে অপির একটি পুল শট ভারতীয় ক্রিকেটার রমন লাম্বার মাথায় আঘাত করে, যার ফলে মর্মান্তিক মৃত্যু হয় লাম্বার। সেই ঘটনায় অপি এতটাই মর্মাহত হন যে ক্রিকেট থেকে বেশ কিছুদিনের জন্য বিরতিতেই চলে গিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখদের দলে ভেড়াচ্ছে এনসিপি। মেহরাব হোসেন অপির মতো আরো অনেক ‘সেলিব্রেটি’ এনসিপিতে যোগ দেওয়ার পথে আছেন- এমন গুঞ্জনে মুখরিত বাংলামোটরে দলটির কার্যালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ

টাকার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

টাকার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক

কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক আলোচনার কেন্দ্রে গঙ্গার পানিবণ্টন চুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App