×

জাতীয়

মধ্যপ্রাচ্য সংকট: শাহজালালে ৫৪ ফ্লাইট বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০২:০৮ পিএম

মধ্যপ্রাচ্য সংকট: শাহজালালে ৫৪ ফ্লাইট বাতিল

ছবি : সংগৃহীত

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে রোববার (১ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার পর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাবেই এসব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে মধ্যপ্রাচ্যগামী বহু যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন এবং অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

কর্তৃপক্ষ জানায়, ইরানে হামলার প্রেক্ষাপটে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ কয়েকটি দেশ নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। নিরাপত্তাঝুঁকির কারণে ঢাকা থেকে এসব গন্তব্যে নির্ধারিত ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। তবে ইউরোপসহ অন্যান্য অঞ্চলের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

রোববার দুপুরে বিমানবন্দরে গিয়ে দেখা যায়, বহু যাত্রী টার্মিনালের বাইরে অপেক্ষা করছেন। তাঁদের অনেকে জানান, সীমিত মেয়াদের ভিসা থাকায় তাঁরা গভীর উদ্বেগে রয়েছেন। পাশাপাশি থাকা–খাওয়ার ব্যয় নিয়ে দুশ্চিন্তাও বাড়ছে।

ওমানগামী এক যাত্রী জানান, গত শুক্রবার তিনি ওমান যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় আসেন এবং শনিবার তাঁর ফ্লাইট ছিল। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তিনি যেতে পারেননি। তাঁর ভিসার মেয়াদ আর মাত্র ছয় দিন রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যেতে না পারলে ওমানে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে বলে তিনি আশঙ্কা করছেন। সরকারের পক্ষ থেকে যাত্রীদের থাকা–খাওয়ার ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেওয়া হলেও তিনি এখনও কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেন।

আরো পড়ুন : বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, খোঁজ নিলেন তারেক রহমান

এদিকে বাতিল হওয়া দুটি ফ্লাইট বিকেলে পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শনিবার ঢাকা থেকে মদিনাগামী বিজি–৩৩৭ ফ্লাইটটি আজ বিকেল চারটায় এবং জেদ্দাগামী বিজি–৩৩৫ ফ্লাইটটি সন্ধ্যা সাতটায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যাত্রীদের নির্ধারিত সময়ের আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার থেকে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাসকাটে তাদের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। যাত্রীদের ফ্লাইটের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ এবং কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব সরাসরি দেশের বিমান চলাচলে পড়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি আরো বাড়ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা কাটবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App