×

জাতীয়

শাহজালালের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১২:৫২ পিএম

শাহজালালের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

সিলেট সফরের শুরুতে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) সকাল ১০টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে নেমে মুষলধারে বৃষ্টির মধ্যেই সরাসরি শাহজালালের মাজারে যান তিনি। সেখান থেকে শাহপরান (রহ.)-এর  মাজারে যাওয়ার কথা রয়েছে তাঁর।

হজরত শাহজালাল (রহ.) মাজারে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন। এছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীও উপস্থিত ছিলেন।

এর আগে বিমানবন্দর থেকে শাহজালালের মাজারে যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ জড়ো হন রাস্তার দুই পাশে। তারেক রহমান তাদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। 

সফরসূচী অনুযায়ী মাজার জিয়ারত শেষে চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ যোগ দেবেন সরকারপ্রধান। এছাড়াও সিলেটে খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ শেষ করে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সিলেটে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App