×

জাতীয়

বাসাটার জন্য অনেক মায়া লাগছে : আসিফ নজরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম

বাসাটার জন্য অনেক মায়া লাগছে : আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

বিদায়ী অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার সরকারি বাসা ছেড়ে দেয়ার আবেগঘন একটি পোষ্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাজধানীর হেয়ার রোডের যে সরকারি বাসাতে থেকেছেন আসিফ নজরুল, নতুন সরকার দায়িত্বগ্রহণ করায় সেটি ছাড়ার বিষয়ে ফেসবুকে একটি পোষ্ট করেন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ফেসবুকে বাসা ছাড়ার কথা তুলে ধরে তিনি লিখেন, বাসাটির প্রতি মায়া জন্মে গেছে।

আসিফ নজরুল লেখেন, আমরা যখন হেয়ার রোডের এই বাসায় উঠি সবার মন খারাপ হয়ে যায়। বেশি বড় জায়গা, বেশি বড় বাড়ি, এত বড় যে আপন ভাবা যায় না ঠিক।

সরকারি বাসায় ওঠার কারণে সন্তানদের মন খারাপ হওয়ার কথা তুলে ধরে তিনি লেখেন, ফুলার রোডের বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তারা। তবে এখন হেয়ার রোডের বাসা ছাড়ার সময় এই জায়গার প্রতি মায়া তৈরি হয়েছে বলে লিখেছেন তিনি।

ফেসবুক পোস্টে বলেন, দু-একদিনের মধ্যে আমরা চলে যাবো এই বাসা থেকে। আমার মায়া রোগ আছে। এখন দেখি এই বাসাটার জন্যই অনেক মায়া লাগছে। বিশেষ করে ঝোপঝাড়, রোদ ছায়া, চিলের ডানা আর বিশাল আকাশটার জন্য।

সবশেষে তিনি লেখেন, বিদায় হেয়ার রোড।

অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং পরে ক্রীড়া উপদেষ্টার দায়িত্বও পালন করেন আসিফ নজরুল। তফসিল ঘোষণার দিন থেকে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ কার্যকর হলে তিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্বও পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App