×

খেলা

পেদ্রোর বদলে নেইমারকে বিশ্বকাপে নেওয়া ভুল সিদ্ধান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৭:৪৭ পিএম

পেদ্রোর বদলে নেইমারকে বিশ্বকাপে নেওয়া ভুল সিদ্ধান্ত

ছবি- সংগৃহীত

দীর্ঘদিন চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নেইমার। তবে তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে দেশটির ফুটবল অঙ্গনে আলোচনা-সমালোচনা থামছেই না। এবার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সেলেসাওদের সাবেক গোলরক্ষক ওয়াগনার ফার্নান্দো ভেলোসো। দারুণ ছন্দে থাকা ব্রাইটন ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে বাদ দিয়ে নেইমারকে স্কোয়াডে রাখা ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন তিনি।

একটি টেলিভিশন অনুষ্ঠানে ভেলোসো বলেন, ‘বর্তমান ফর্ম বিবেচনা করলে নেইমারের বদলে অন্য কাউকে দলে নেওয়া উচিত ছিল। আমি হলে বিশ্বকাপ দলে নেইমারকে রাখতাম না। জোয়াও পেদ্রোকে বাদ দিয়ে তাকে নেওয়া ঠিক হয়নি। একজন খেলোয়াড় পুরো মৌসুমে ভালো খেলছে, অথচ আরেকজন নিয়মিত মাঠেই থাকতে পারছে না।’ ভেলোসোর মতে, চলতি মৌসুমে পেদ্রো ধারাবাহিকভাবে গোল করলেও নেইমার দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এবং সাম্প্রতিক সময়েও নিজের চেনা ছন্দে ফিরতে পারেননি।

সাবেক এই গোলরক্ষক আরও অভিযোগ করেন, ফিটনেস প্রমাণের জন্য নেইমার তুলনামূলক সহজ ম্যাচগুলো খেলেছেন। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে অনেক ম্যাচে এই তারকা ফরোয়ার্ড মাঠে নামেননি দাবি করে ভেলোসো বলেন, নেইমার এখনো নিজের সেরা অবস্থায় নেই। তাই বিশ্বকাপের মতো বড় আসরে তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত বড় এক জুয়া।

প্রসঙ্গত, প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফিরেছেন ৩৪ বছর বয়সী নেইমার। আল হিলালের হয়ে চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর সম্প্রতি আবার খেলায় ফেরেন তিনি। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পান এই ফরোয়ার্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ মাস নির্যাতনের পর লিবিয়া থেকে দেশে ফিরলেন রায়হান

বিচার দাবি ৯ মাস নির্যাতনের পর লিবিয়া থেকে দেশে ফিরলেন রায়হান

জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-সচিব-আইজিপি

জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-সচিব-আইজিপি

আরাফাতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি বিশেষ গুরুত্বারোপ

আরাফাতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি বিশেষ গুরুত্বারোপ

‘এক কোটি পশু কোরবানি হবে এবার’

‘এক কোটি পশু কোরবানি হবে এবার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App