×

জাতীয়

ভোটের দিনের নিরাপত্তা নিয়ে ৫৫ শতাংশ ভোটারের উদ্বেগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম

ভোটের দিনের নিরাপত্তা নিয়ে ৫৫ শতাংশ ভোটারের উদ্বেগ

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিনের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৫৫ শতাংশ ভোটার। একই সঙ্গে নির্বাচনের ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়েও অনেকের মধ্যে সংশয় রয়েছে। তবে এই শঙ্কা সত্ত্বেও অধিকাংশ ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার ব্যাপারে আশাবাদী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাক-নির্বাচনী জনধারণা জরিপের এই ফলাফল উপস্থাপন করা হয়।

বেসরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি) এবং তাদের যুব প্ল্যাটফর্ম ইয়ুথ ফর পলিসি (ওয়াইএফপি) যৌথভাবে ‘কতটা জেনে-বুঝে নির্বাচনের পথে বাংলাদেশ?’ শীর্ষক এই জরিপ পরিচালনা করে।

জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, নির্বাচনের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তাহীনতা সৃষ্টি হলে তা সাধারণ মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারে। মাত্র ৫১ শতাংশ ভোটার বিশ্বাস করেন, নির্বাচনের পর পরাজিত পক্ষ ফলাফল সহজে মেনে নেবে। তবে ইতিবাচক দিক হলো, ৮৬.৪ শতাংশ ভোটার মনে করেন তারা শেষ পর্যন্ত নিরাপদে ভোট দিতে পারবেন এবং ৮২.৫ শতাংশের ধারণা, সংখ্যালঘু সম্প্রদায় কোনো ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হবে।

আরো পড়ুন : নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ভারত

অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে জরিপে দেখা গেছে, ৪৮ শতাংশ মানুষ মনে করেন সরকার নিরপেক্ষ আচরণ করছে। বিপরীতে ১১.৩ শতাংশ ভোটার সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার (৩৩.৭ শতাংশ) এ বিষয়ে এখনও নিশ্চিত নন বলে জানিয়েছেন।

জরিপে আরো দেখা গেছে, নির্বাচন ও সংবিধান সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ ‘জুলাই সনদ’ সম্পর্কে জাতীয়ভাবে মাত্র ৩৭.২ শতাংশ ভোটার জানেন। বিশেষ করে ৩৫ বছরের বেশি বয়সিদের মধ্যে এই জানাশোনার হার মাত্র ২৩.২ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন ভোটারদের মধ্যে তা মাত্র ৮.৪ শতাংশ।

ভোটের ফলাফল নিয়েও ভোটারদের মধ্যে স্পষ্ট ধারণার অভাব রয়েছে। জাতীয়ভাবে প্রায় ২৯.৬ শতাংশ ভোটার জানেন না ‘হ্যাঁ’ জিতলে কী পরিবর্তন আসবে। বিশেষ করে বয়স্ক ও গ্রামীণ ভোটারদের মধ্যে এই তথ্যের ঘাটতি বেশি।

চলতি মাসের ৬ ও ৭ তারিখে দেশের আটটি বিভাগের ৪০টি জেলায় মোট ৯ হাজার ৮৯২ জন ভোটারের মতামতের ভিত্তিতে এই জরিপ পরিচালনা করা হয়। সংবাদ সম্মেলনে আইআইডির নির্বাহী প্রধান সাঈদ আহমেদ ফলাফল উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ ফর পলিসির প্রধান সানজিদা রহমান এবং আইআইডির জ্যেষ্ঠ যুগ্ম পরিচালক মারিয়াম তাসনিম। সংস্থা দুটির দাবি, এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও নিরপেক্ষ একটি গবেষণা উদ্যোগ, যা নির্বাচনের আগে জনমতের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধের ২ মাস, কার লাভ কার ক্ষতি

ইরান যুদ্ধের ২ মাস, কার লাভ কার ক্ষতি

অধস্তন আদালত পর্যবেক্ষণ কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি

অধস্তন আদালত পর্যবেক্ষণ কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি

নদীবন্দরে ১ নম্বর সংকেত, পাঁচ বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা

নদীবন্দরে ১ নম্বর সংকেত, পাঁচ বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা

শাহজালালের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

শাহজালালের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App