×

জাতীয়

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৭ পিএম

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ভারত

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) থেকে আমন্ত্রণ জানানো হলেও আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ভারত। ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান টানাপোড়েনের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে এ বিষয়ে ভারতীয় হাইকমিশন থেকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলে নাম প্রকাশে অনিচ্ছুক ইসি কর্মকর্তা জানিয়েছে। তবে বিগত আওয়ামী সরকারের সময় নির্বাচনগুলোতে ভারতীয় হাইকমিশন থেকে নির্বাচন নিয়ে দফায় দফায় বৈঠক হলেও এবার নির্বাচন নিয়ে নিরব ভূমিকায় রয়েছে ভারত।

ইসি সূত্রে জানা গেছে, ভারত ছাড়াও এ নির্বাচনে ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ  ছয়টি দেশ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য কোনো পর্যবেক্ষক পাঠায় নি। এ ছাড়া দক্ষিণ এশিয়ার একটি আন্তর্জাতিক সংস্থাও নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না বলে জানাগেছে। 

নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মিসর, কুয়েত, মরক্কো ও রোমানিয়াকে ইসির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলো থেকে ইতিবাচক কোনো সাড়া মেলেনি। এ ছাড়া আন্তর্জাতিক সংস্থা ফোরাম অব দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া (এফইএমবিওএসএ) নামক সংস্থা থেকেও কোনো জবাব আসেনি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে নির্বাচন পর্যবেক্ষণে আসছেন প্রায় ৬০ জন অতিথি। ইতোমধ্যে তাদের কেউ কেউ ঢাকায় এসেছেন। বাকিরা আজকের মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ৯-১৩ ফেব্রুয়ারি ঢাকার একটি হোটেলে সরকারি ব্যবস্থাপনায় তাদের জন্য আতিথেয়তার ব্যবস্থা করা হয়েছে।

সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ৮টি দেশ ও একটি আন্তর্জাতিক সংস্থা এখনো পর্যবেক্ষক পাঠাবে কি না তা নিশ্চিত করেনি। তারা আর পাঠাবে বলে মনেও হয় না, সময়ও শেষ প্রায়। 

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিমনের মরদেহ দেশে  পৌঁছাবে ৪ মে

লিমনের মরদেহ দেশে পৌঁছাবে ৪ মে

ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছে ঢাবির কর্মকর্তা-কর্মচারীরা

ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছে ঢাবির কর্মকর্তা-কর্মচারীরা

বিশ্ববাজারে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি জ্বালানি তেলের দাম

বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App