×

জাতীয়

জনপ্রশাসন সচিব

সব সরকারি কর্মচারীকে ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৯ পিএম

সব সরকারি কর্মচারীকে ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে

ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, এবার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। তবে আগামী বছর থেকে প্রতিবছরের সম্পদের হিসাব ৩১ ডিসেম্বরের মধ্যে দিতে হবে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আরো পড়ুন: শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিকেল টিম

ড. মোখলেস উর রহমান জানান, সম্পদ বিবরণীতে অনিয়ম পেলে অপরাধের মাত্রা বিবেচনায় সরকারি কর্মচারীরা তিরস্কার ও চাকরি থেকে বরখাস্ত হতে পারেন।

তিনি জানান, প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দিতে হবে। এরমধ্যে চলতি বছরেরটি ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই হিসাব জমা দিতে হবে। ভুল তথ্য থাকলে ১৯৭৯ বিধিমালা অনুযায়ী শাস্তি দেয়া হবে। সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য এটি প্রযোজ্য হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল সরঞ্জামসহ আটক ৫

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল সরঞ্জামসহ আটক ৫

চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

লালমনিরহাট চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

মেঘনায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মেঘনায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো সাড়ে ৩০০

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো সাড়ে ৩০০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App