×

মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন প্রস্তাব ইরানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ এএম

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন প্রস্তাব ইরানের

ছবি : সংগৃহীত

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের একটি সূত্র জানিয়েছে, বাণিজ্যিক জাহাজগুলো যদি প্রণালির ওমান অংশ ব্যবহার করে চলাচল করে, তবে সেক্ষেত্রে ইরান হামলা চালাবে না।

তবে এই প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে শর্তও রয়েছে। ইরানি সূত্র জানায়, ওয়াশিংটন যদি তেহরানের দাবিগুলো মেনে নিতে প্রস্তুত থাকে তবেই এটি কার্যকর হবে।

১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও আরব সাগরের সংযোগস্থল। এর উত্তর উপকূলে ইরান এবং দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য এই প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জন্য এর গুরুত্ব আরো বেশি, কারণ এ দেশগুলোর প্রায় ৮০ শতাংশ জ্বালানি আমদানি এই প্রণালি নির্ভর।

আরো পড়ুন : চলতি মাসেই ভারত ২৫ হাজার টন ডিজেল আসছে

সাধারণ সময়ে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করে। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর ইরান এ প্রণালিতে অবরোধ আরোপ করে। ফলে তেলবাহী জাহাজগুলোকে বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে।

এর প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে পড়েছে। বিভিন্ন দেশে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকট দেখা দিয়েছে। এদিকে অবরোধের কারণে হরমুজ প্রণালিতে শত শত জাহাজ আটকা পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে সেখানে কয়েক শ’ জাহাজ এবং দুই হাজারের বেশি নাবিক আটকে আছেন।

বিশ্বজুড়ে এই গুরুত্বপূর্ণ নৌপথ উন্মুক্ত করার দাবি জোরালো হচ্ছে। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২১ ঘণ্টাব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেও হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরুদ্ধার ছিল অন্যতম প্রধান আলোচ্য বিষয়।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজও বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আজও বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে কার্যকর ৫ প্রাকৃতিক উপাদান

গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে কার্যকর ৫ প্রাকৃতিক উপাদান

​শাহ আমানতে দুই দিনে সচল ৩২ আন্তর্জাতিক ফ্লাইট

​শাহ আমানতে দুই দিনে সচল ৩২ আন্তর্জাতিক ফ্লাইট

বিদ্যুৎ সংকটে গ্রামে ১২ ঘণ্টা লোডশেডিং

বিদ্যুৎ সংকটে গ্রামে ১২ ঘণ্টা লোডশেডিং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App