×

আইন-বিচার

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে তলব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:৫৭ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে তলব

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি ও মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির নেতা। রোববার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানার বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলামবাদী হয়ে মামলা দায়ের করেন।

বাদীর অভিযোগে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি নিয়ে  মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন নিউজের মাধ্যমে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রকাশ করছেন। সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে প্রকাশিত তার বক্তব্য কিছু অনলাইন নিউজে হুবহু প্রকাশিত হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ডের পর আসামি নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। 

আরো পড়ুন : নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

অভিযোগে আরো বলা হয়, আসামির এসব বক্তব্য ফেসবুকে বাদী ও মির্জা আব্বাস বিস্মিত হয়েছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ নাসীরুউদ্দীন পাটওয়ারী এসব বক্তব্য দেখেছেন। নাসীরুউদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যে প্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে একের পর এক বাদী ও মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য মিথ্যা, বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সব প্রকার শিষ্টাচার, সভ্যতার রীতিনীতি বহিঃভূত এবং মানহানিকর বলে অভিযোগ উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনবল নেবে মেঘনা গ্রুপ

জনবল নেবে মেঘনা গ্রুপ

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি থেকে মুক্তির উপায়

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি থেকে মুক্তির উপায়

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App