×

রাজনীতি

ভয়ভীতি প্রদর্শন-মানহানির অভিযোগ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১১:৩৭ এএম

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদনটি করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।

বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, আজই এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওই নির্বাচনে মির্জা আব্বাস অল্প ভোটের ব্যবধানে জয়ী হলেও নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন। সেই রাজনৈতিক বিরোধের সূত্র ধরেই এবার আদালতে এই মানহানির অভিযোগ আনা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করলো সৌদি আরব

হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করলো সৌদি আরব

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, দেশে ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, দেশে ভরি কত?

ইরানে আবার হামলা শুরু করার কথা ভাবছেন ট্রাম্প

ইরানে আবার হামলা শুরু করার কথা ভাবছেন ট্রাম্প

প্রাথমিক বৃত্তি পরীক্ষার খাতা মূল্যায়ন হবে যেভাবে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার খাতা মূল্যায়ন হবে যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App