×

খুলনা

রেমিটেন্স যোদ্ধা সজলের লাশ জন্মভূমি শরণখোলায় দাফন

Icon

মো. শামীম হাসান সুজন, শরণখোলা (বাগেরহাট)

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৭:৩১ পিএম

রেমিটেন্স যোদ্ধা সজলের লাশ জন্মভূমি শরণখোলায় দাফন

ছবি: ভোরের কাগজ

‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব থেকে আমার আব্বুর লাশ এনে দেন, আমি একবার আমার আব্বুর মুখটা দেখতে চাই’ -এই বলে কান্না করেছিলো সৌদি আরবে মারা যাওয়া এক রেমিটেন্স যোদ্ধার পিতা হারানো কন্যা। সেই সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সজলের লাশ সোমবার (২৫ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আর সেখান থেকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার (২৬ মে) সজলের লাশ জন্মস্থান শরণখোলায় পৌঁছায়।

প্রবাসী সজলের লাশ এলাকায় আসার সাথে সাথে বাবার জন্য মেয়ের কান্না দেখে প্রতিবেশী এবং স্থানীয়দেরও চোখ ভিজে ওঠে। নিহত সজল হাওলাদার বাবা-মা এক স্ত্রী এক কন্যা সহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

বাড়ির সামনে সজলের জানাজায় প্রচুর মানুষ উপস্থিত হন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সজলকে।

এর আগে,  গত ২ মে সৌদি আরবে মাথার ওপর গাছ ভেড়ে পড়ে মারা যান শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের ৪ নং খাঁদা ওয়ার্ডের মোঃ এমাদুল হাওলাদারের ছেলে মোঃ সজল হাওলাদার (৩১)। সজলসহ আরো পাঁচজন গাছের নিচে বসে ভাত খাওয়ার সময় বড় ধরনের ঝাউ গাছ হেলে পড়লে, বাকি পাঁচজন দৌড়ে বাঁচতে পারলেও সজলের উপর গাছ পড়ে সে নিহত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এক কোটি পশু কোরবানি হবে এবার’

‘এক কোটি পশু কোরবানি হবে এবার’

মেট্রোরেল স্টেশনের নিচে বসা পশুর হাট সরিয়ে দিয়েছে পুলিশ

মেট্রোরেল স্টেশনের নিচে বসা পশুর হাট সরিয়ে দিয়েছে পুলিশ

হামজার পর বাংলাদেশ পাচ্ছে  প্রিমিয়ার লিগের ক্লাবের আরেক ফুটবলারকে

হামজার পর বাংলাদেশ পাচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাবের আরেক ফুটবলারকে

ভারত সীমান্তে হঠাৎ বাংলাদেশিদের ভীড়

ভারত সীমান্তে হঠাৎ বাংলাদেশিদের ভীড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App