×

খুলনা

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই যুবকের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:১৭ পিএম

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই যুবকের

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক দুটি স্থানে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে উপজেলার এরশাদপুর ও হাঁপানিয়া গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আলমডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের এরশাদপুর গ্রামের মৃত খন্দকার এনামুল হকের ছেলে হৃদয় হোসেন (২২) এবং আলমডাঙ্গা উপজেলার হাঁপানীয়া দক্ষিণপাড়া এলাকার মৃত আলীহিম বিশ্বাসের ছেলে মো. আশরাফ আলী (২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরের সাহায্যে পুকুরের পানি নিষ্কাশনের কাজ করছিলেন হৃদয়। এ সময় মোটরে পানি না আসায় তিনি সেটি উঁচু করে ধরার চেষ্টা করেন। তখন অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, সকালে নিজ বসতঘরের ছাদে বিচালি বিছানোর কাজ করছিলেন আশরাফ আলী। এ সময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে তার পা লেগে যায়। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান এবং গুরুতর রক্তাক্ত জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘আলমডাঙ্গার পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধের ধ্বংসস্তূপে এবার ইঁদুরবাহিত রোগ, গাজায় আক্রান্ত সোয়া লাখ

যুদ্ধের ধ্বংসস্তূপে এবার ইঁদুরবাহিত রোগ, গাজায় আক্রান্ত সোয়া লাখ

দেড় মাস আগে প্রাণ হারানো নিশাতের বাবা রামিসার বাসায়, চাইলেন বিচার

দেড় মাস আগে প্রাণ হারানো নিশাতের বাবা রামিসার বাসায়, চাইলেন বিচার

ইরানের ইউরেনিয়াম নিয়ে চীনের সঙ্গে আলোচনা করলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম নিয়ে চীনের সঙ্গে আলোচনা করলেন পুতিন

বলাকা রুলিং মিল মাঠে পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ

বলাকা রুলিং মিল মাঠে পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App