×

চাকরির খবর

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ এনটিআরসিএর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:০৪ পিএম

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ এনটিআরসিএর

ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের জন্য অষ্টম ব্যাচের পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রকাশিত সিলেবাস অনুযায়ী মোট আটটি বিষয়ে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৩ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।

আরো পড়ুন: ওমান দূতাবাসের কর্মীদের ফেরার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

আরো পড়ুন: শরীফ ওসমান হাদির জীবনী যুক্ত হলো উইকিপিডিয়ায়

সিলেবাস অনুযায়ী, বাংলায় ১০ নম্বর, ইংরেজিতে ১০ নম্বর, আইসিটিতে ১০ নম্বর, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ৫ নম্বর, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ৫ নম্বর, প্রশাসনিক ব্যবস্থাপনায় ১০ নম্বর, আর্থিক ব্যবস্থাপনায় ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

এর বাইরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরীক্ষার্থীদের জন্য সাধারণ শিক্ষা ব্যবস্থাপনায় ২০ নম্বর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষাসংশ্লিষ্ট মৌলিক জ্ঞানে ২০ নম্বর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষায় ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগে আবেদন শেষ হয়েছে ২৬ ফেব্রুয়ারি। এসব পদে মোট আবেদন করেছেন ৮৬ হাজার ৪৪৫ জন। ১০০ নম্বরের পরীক্ষায় নিয়োগ হবে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার।

আরো পড়ুন: বিয়ের পর চলচ্চিত্র থেকে বিদায়ের ইঙ্গিত পূজা চেরির

এ নিয়োগ পরীক্ষা আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন অধিদপ্তরের আওতায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানদের শূন্য পদের সর্বমোট শূন্য পদের সংখ্যা ১৩ হাজার ৫৯৯। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ ১৪০টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ রয়েছে ৩ হাজার ১৩১টি। তিন অধিদপ্তরের সর্বমোট শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৯৯।

সম্পূর্ণ সিলেবাস দেখতে এখানে ক্লিক করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App