×

রাজনীতি

শরীফ ওসমান হাদির জীবনী যুক্ত হলো উইকিপিডিয়ায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:২৬ এএম

শরীফ ওসমান হাদির জীবনী যুক্ত হলো উইকিপিডিয়ায়

ছবি : সংগৃহীত

ঝালকাঠীর নলছিটি উপজেলার সন্তান ও আলোচিত রাজনৈতিক আন্দোলনকর্মী শহীদ শরীফ ওসমান বিন হাদির জীবন ও সংগ্রামের গল্প এবার স্থান পেয়েছে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায়। সম্প্রতি সেখানে প্রকাশিত একটি বিস্তারিত নিবন্ধে তার জীবনপথ, রাজনৈতিক কর্মকাণ্ড এবং মৃত্যুকে ঘিরে ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, শহীদ শরীফ ওসমান বিন হাদি ১৯৯৩ সালের ৩০ জুন ঝালকাঠীর নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঝালকাঠির ঝালকাঠি এন এস কামিল মাদরাসাতে পড়াশোনা করেন এবং পরবর্তীতে উচ্চশিক্ষা গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষকতা, লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।

আরো পড়ুন: শিক্ষা ক্ষেত্রে অবদানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ–কে স্বাধীনতা পুরস্কার

‎২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন ও বক্তব্যের মাধ্যমে ওই সময় তিনি আলোচনায় আসেন।

‎উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, তিনি জুলাই শহীদদের অধিকার রক্ষা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন-সহ বিভিন্ন ইস্যুতে সক্রিয় ছিলেন। একই সঙ্গে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার ঘোষণাও দিয়েছিলেন।

‎নিবন্ধে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ঢাকার বিজয়নগর এলাকার বক্স কালভার্টের কাছে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

‎ব্যক্তিগত জীবনে তিনি রাবেয়া ইসলাম সম্পাকে বিয়ে করেছিলেন। তাদের এক পুত্রসন্তান রয়েছে। মৃত্যুর পর ঢাকায় কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া ২০ নারী-শিশু

ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া ২০ নারী-শিশু

চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

৪০ মিনিটের ঝড়ে বিপর্যস্ত সদরপুরের জনজীবন

৪০ মিনিটের ঝড়ে বিপর্যস্ত সদরপুরের জনজীবন

দলীয় সিদ্ধান্তের আগেই প্রার্থী ঘোষণা করলে সাংগঠনিক ব্যবস্থা

এমপি ফারুক দলীয় সিদ্ধান্তের আগেই প্রার্থী ঘোষণা করলে সাংগঠনিক ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App