×

চট্টগ্রাম

ঈদের ছুটিতে বিচারকের বাসায় চুরি, তালা ভেঙে সব লুট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৮:৫৭ পিএম

ঈদের ছুটিতে বিচারকের বাসায় চুরি, তালা ভেঙে সব লুট

ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে ফাঁকা থাকার সুযোগে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনা ফারহিনের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। এ সময় তালা ভেঙে সব লুটে নিয়েছে চোরচক্র।

শনিবার (৩০ মে) ভোরে জেলা শহরের মৌলভীপাড়ায় তিতাস টুইন টাওয়ারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। বিচারক আমিনা ফারহিন ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন।

তিতাস টুইন টাওয়ারের কেয়ারটেকার রতন মিয়া জানান, ‘ঈদের ছুটিতে বিচারক ফ্ল্যাট তালা দিয়ে বাড়িতে গেছেন।’

সিসি ক্যামেরায় দেখা গেছে, ভোরে তিনজন পেছনের গ্রিল ভেঙে দ্বিতীয় তলায় ওঠেন। পরে ফ্ল্যাটের তালা ভেঙে প্রবেশ করেন। সেখানে দু’টি আলমারি ভেঙে সব মালামাল নিয়ে যান তারা। সকালে বিষয়টি নজরে এলে পুলিশকে জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রাজা বলেন, ‘বিচারক ছুটিতে থাকার সুযোগে এ ঘটনা ঘটেছে। তবে তিনি না থাকায় চুরি হওয়া মালামালের পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল-সমাবেশ মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন হামলা

ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App