×

আন্তর্জাতিক

কূটনৈতিক পদক্ষেপ

ওমান দূতাবাসের কর্মীদের ফেরার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০১:২৫ পিএম

ওমান দূতাবাসের কর্মীদের ফেরার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ ওমানের ‘নন-ইমার্জেন্সি’ দূতাবাসকর্মীদের দেশে প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তৈরি হওয়া নিরাপত্তা সংকট এ সিদ্ধান্তের মূল কারণ।

দূতাবাসের কর্মীদের ফিরে আসার নির্দেশের পাশাপাশি ওমানে যেতে ইচ্ছুক মার্কিন নাগরিকদের উদ্দেশে সতর্কাবার্তাও জারি করা হয়েছে শুক্রবারের বিবৃতিতে; বলা হয়েছে, “সশস্ত্র সংঘাত এবং সন্ত্রাসবাদের কারণে গোটা মধ্যপ্রাচ্যে গুরুতর নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। এই অবস্থায় যেসব মার্কিন নাগরিক ওমান কিংবা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ভ্রমণ করতে ইচ্ছুক— তাদের নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হচ্ছে।”

আরো পড়ুন: বিয়ের পর চলচ্চিত্র থেকে বিদায়ের ইঙ্গিত পূজা চেরির

আরো পড়ুন: শরীফ ওসমান হাদির জীবনী যুক্ত হলো উইকিপিডিয়ায়

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওমানের দূতাবাস-সহ মধ্যপ্রাচ্যের সব দেশের মার্কিন দূতাবাসে ইতোমধ্যে জারি করা হয়েছে ‘লেভেল ৪’ সতর্কতা।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

আরো পড়ুন: শিক্ষা ক্ষেত্রে অবদানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ–কে স্বাধীনতা পুরস্কার

হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও চলছে।

বৃহস্পতিবার ইরান থেকে আসা দু’টি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওমানে ২ জন নিহত হন। তার পরেই দূতাবাসকর্মীদের ফিরে আসার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র : সিএনএন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App