×

আন্তর্জাতিক

ভারতীয়দের জন্য ৬০ দিনের ভিসামুক্ত সুবিধা বাতিল করল থাইল্যান্ড

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:৫১ পিএম

ভারতীয়দের জন্য ৬০ দিনের ভিসামুক্ত সুবিধা বাতিল করল থাইল্যান্ড

ছবি- সংগৃহীত

ভারতীয় ভ্রমণকারীদের জন্য চালু থাকা ৬০ দিনের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করেছে থাইল্যান্ড। এখন থেকে ভারতীয় নাগরিকদের দেশটিতে প্রবেশের জন্য আবার ভিসা অন অ্যারাইভাল বা অন্য অনুমোদিত ভিসা প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

থাই সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৯৩টি দেশ ও অঞ্চলের জন্য চালু থাকা ৬০ দিনের ভিসামুক্ত সুবিধা বাতিল করা হয়েছে। এর মধ্যে ভারতও রয়েছে। খবর এনডিটিভির।

থাইল্যান্ডের মন্ত্রিসভা গত ১৯ মে নতুন ভিসা কাঠামো অনুমোদন দেয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ।

নতুন ব্যবস্থার মাধ্যমে ভিসা ক্যাটাগরি আরও সহজ ও সুসংগঠিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর ফলে প্রবেশ প্রক্রিয়া আরও নিয়ন্ত্রিত ও স্পষ্ট হবে বলে থাই কর্তৃপক্ষ জানিয়েছে।

ভারতীয় পর্যটকদের জন্য এই পরিবর্তন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ২০২৪ সালের জুলাইয়ে দেশটি ভারতীয়দের জন্য দীর্ঘমেয়াদি ভিসামুক্ত সুবিধা চালু করেছিল। থাইল্যান্ড ভারতীয় পর্যটকদের অন্যতম জনপ্রিয় বিদেশ ভ্রমণ গন্তব্য হিসেবে পরিচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ১

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ১

এবার পাকিস্তানে 'তেলাপোকা আওয়ামী লীগ' নামে দল গঠন

এবার পাকিস্তানে 'তেলাপোকা আওয়ামী লীগ' নামে দল গঠন

ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করছে রিয়াদ এয়ার

ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করছে রিয়াদ এয়ার

পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App