×

আন্তর্জাতিক

ইসরায়েলের অর্থমন্ত্রীর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:৪১ পিএম

ইসরায়েলের অর্থমন্ত্রীর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

সরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ। ছবি- সংগৃহীত

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। নেদারল্যান্ডসের হেগের এই আদালতের পরোয়ানা জারির বিষয়টি মঙ্গলবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে স্মোতরিচ নিজেই নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে স্মোতরিচ বলেন,‘সোমবার রাতে হেগের ইহুদিবিদ্বেষী আদালত আমার বিরুদ্ধে একটি গোপন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালতের চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পরোয়ানা দেওয়া হয়েছে বলে আমি জানতে পেরেছি।’

আইসিসির এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে ইসরায়েলি অর্থমন্ত্রী বলেন, ‘এই পরোয়ানা জারির মাধ্যমে আইসিসি আসলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা চায় ইসরায়েল নিরাপত্তার দিক থেকে আত্মহত্যা করুক। এসব গ্রেপ্তারি পরোয়ানা ও নিষেধাজ্ঞা সেই উদ্দেশেরই অংশ।’

ইউরোপের দেশগুলোর সমালোচনা করে স্মোতরিচ আরও বলেন, ‘পক্ষপাতদুষ্ট সংস্থাগুলোর ভণ্ডামিপূর্ণ কোনো নির্দেশনা আমরা মানব না। ইউরোপের একটি বড় অংশ এখনো ইহুদিদের মেনে নিতে পারেনি। ইসরায়েল ও ইহুদি প্রশ্নে ভণ্ডামি এবং দ্বৈত অবস্থান এখনো ইউরোপের অনেক দেশের নীতি।’

ইসরায়েলি দৈনিক হারেৎজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিধিনিষেধ উপেক্ষা করে ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদারিত্ব ও অবৈধ ইহুদি বসতি নির্মাণে নেতৃত্ব দেওয়ার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে। স্মোতরিচসহ দুজন রাজনীতিবিদ এবং ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) তিনজন কর্মকর্তার বিরুদ্ধে আইসিসি এই পদক্ষেপ নিয়েছে।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, পরোয়ানা জারি হওয়া অপর রাজনীতিবিদ হলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যভির। পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণে তিনিও অত্যন্ত সক্রিয়। তবে পরোয়ানায় থাকা আইডিএফের তিন কর্মকর্তার নাম এখনো জানা যায়নি। ঠিক কোন তারিখে এই পরোয়ানা জারি করা হয়েছে, তা-ও স্পষ্ট নয়।

সংবাদ সম্মেলনে স্মোতরিচ তার দাবির সপক্ষে বলেন,‘আমাদের ধর্মগ্রন্থ তোরাহ এবং বাইবেলে উল্লেখ আছে যে, জুদেয়া ও সামারিয়া (বর্তমান পশ্চিম তীর) ইহুদিদের মাতৃভূমি। আমরা কেবল আমাদের মাতৃভূমি পুনরুদ্ধারের চেষ্টা করছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড

মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড

হাসপাতালের খাবার মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালের খাবার মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে

অর্থমন্ত্রী ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে

ভারতে ঝড় তুলেছে ‘তেলাপোকা জনতা পার্টি’

ভারতে ঝড় তুলেছে ‘তেলাপোকা জনতা পার্টি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App