×

আন্তর্জাতিক

পশ্চিম সীমান্ত দিয়ে ড্রোন প্রবেশ করে: আমিরাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৯:৩৯ পিএম

পশ্চিম সীমান্ত দিয়ে ড্রোন প্রবেশ করে: আমিরাত

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে দেশের পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করা তিনটি ড্রোনকে নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করেছে আমিরাত।

রোববার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘তিনটি ড্রোন দেশটির পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করেছে, যার মধ্যে দুটিকে আটক করা হয়েছে এবং তৃতীয়টি আল-ধাফরা অঞ্চলের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে একটি জেনারেটরে আঘাত হেনে আগুন ধরিয়ে দেয়।’

সামাজিক যোগাযেগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, ‘হামলার উৎস নির্ধারণে তদন্ত চলছে এবং তা সম্পন্ন হলে হালনাগাদ তথ্য জানানো হবে।’

এদিকে, প্রবেশ করা তিনটি ড্রোনের মধ্যে দুটি ড্রোন সফলভাবে ভূপাতিত করতে পারলেও, একটি ড্রোন দেশটির আল ধাফরা অঞ্চলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’-এর বাইরে আঘাত হেনেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজের তলদেশে ইরানের নতুন শক্তির খেলা

হরমুজের তলদেশে ইরানের নতুন শক্তির খেলা

আখাউড়ায় অবৈধ সংযোগে রেলের বিদ্যুতের ব্যবহার, বিল দিচ্ছে রেল

আখাউড়ায় অবৈধ সংযোগে রেলের বিদ্যুতের ব্যবহার, বিল দিচ্ছে রেল

ব্যাংককে মালবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে নিহত ৮

ব্যাংককে মালবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে নিহত ৮

পশ্চিম সীমান্ত দিয়ে ড্রোন প্রবেশ করে: আমিরাত

পশ্চিম সীমান্ত দিয়ে ড্রোন প্রবেশ করে: আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App