পেজেশকিয়ান
হামলার লক্ষ্য ছিলো ইরানে 'নিরাপত্তাহীনতা ছড়ানো’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৯:২১ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার লক্ষ্য ছিলো ইরানে 'নিরাপত্তাহীনতা ছড়ানো’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রোববার (১৭ মে) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘ইরানে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্য ছিল “সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে দেশটির অভ্যন্তরে নিরাপত্তাহীনতা ছড়ানো”।’
বৈঠকে তিনি বলেন, ‘আমাদের দেশের বিরুদ্ধে তাদের ভূখণ্ডের যেকোনো অপব্যবহার রোধে ইরানের প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা ও দায়িত্বশীলতার কারণেই পরিকল্পনাগুলো ব্যর্থ হয়েছে, যা একটি মূল্যবান ও প্রশংসনীয় কাজ ছিলো।’
বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদন অনুযায়ী, ‘পেজেশকিয়ান পাকিস্তান, ইরাক ও আফগানিস্তানকে “তাদের মাটি থেকে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে না দেওয়ার জন্য” ধন্যবাদ জানিয়েছেন।’
