×

ঢাকা

মানিকগঞ্জ

নদীভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৯:৩৪ পিএম

নদীভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: ভোরের কাগজ

নদীভাঙন রোধ ও স্থায়ী বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই দেড় হাজার কোটি টাকা ব্যয়ে পাঁচটি বড় প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যতে মানিকগঞ্জের নদীকূলবর্তী এলাকার মানুষকে আর দুর্ভোগ পোহাতে হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার (১৭ মে) দুপুরে মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুর উপজেলার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসন ও জনসাধারণের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

নদীভাঙন কবলিত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “দেশের কোনো বাড়িঘর ও এক কাঠা জমিও যেন আগামীতে নদীগর্ভে বিলীন না হয়, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে আমি নিজে মানুষের দুর্ভোগের চিত্র দেখতে এবং তাদের কথা শুনতে মানিকগঞ্জে এসেছি।”

তিনি আরও বলেন, মানিকগঞ্জে নদীভাঙন রোধে সোমবার (১৮ মে) থেকেই মাঠপর্যায়ে জরুরি কাজ শুরু হবে। এ সময় তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করার নির্দেশ দেন, যাতে সাময়িকভাবে নদীভাঙন প্রতিরোধ করা যায়।

প্রতিমন্ত্রী শুষ্ক মৌসুমে সৃষ্ট সমস্যা স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে বাস্তবমুখী সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনারও নির্দেশ দেন। সেই সমীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে টেকসই ও মজবুত ব্লক বা বাঁধ নির্মাণ প্রকল্প প্রণয়ন এবং দ্রুত বাস্তবায়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নদীভাঙন এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাঈনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার এবং জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজের তলদেশে ইরানের নতুন শক্তির খেলা

হরমুজের তলদেশে ইরানের নতুন শক্তির খেলা

আখাউড়ায় অবৈধ সংযোগে রেলের বিদ্যুতের ব্যবহার, বিল দিচ্ছে রেল

আখাউড়ায় অবৈধ সংযোগে রেলের বিদ্যুতের ব্যবহার, বিল দিচ্ছে রেল

ব্যাংককে মালবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে নিহত ৮

ব্যাংককে মালবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে নিহত ৮

পশ্চিম সীমান্ত দিয়ে ড্রোন প্রবেশ করে: আমিরাত

পশ্চিম সীমান্ত দিয়ে ড্রোন প্রবেশ করে: আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App