×

আন্তর্জাতিক

হাঙরের হামলায় অস্ট্রেলিয়ায় একজনের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:২৪ পিএম

হাঙরের হামলায় অস্ট্রেলিয়ায় একজনের মৃত্যু

ছবি- সংগৃহীত

পশ্চিম অস্ট্রেলিয়ায় গ্রেট হোয়াইট হাঙরের হামলায় আহত হওয়ার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (১৬ মে) স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে পার্থ শহরের পশ্চিমে রটনেস্ট আইল্যান্ডের কাছে এ হামলার ঘটনা ঘটে বলে পশ্চিম অস্ট্রেলিয়া পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে।

অস্ট্রেলিয়ার এবিসি নিউজ জানিয়েছে, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে নৌকায় করে জিওর্ডি বে জেটিতে আনা হয়। সেখানে প্যারামেডিক ও পুলিশ সদস্যরা তাকে সিপিআর দেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদমাধ্যমটিতে প্রকাশিত ছবিতে জনপ্রিয় ডাইভিং ও মাছ ধরার স্থান হর্সশু রিফে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীদের জড়ো হতে দেখা যায়।

প্রাইমারি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড রিজিওনাল ডেভেলপমেন্ট বিভাগ জানিয়েছে, হাঙরটির দৈর্ঘ্য ছিল চার মিটার (১৩ ফুট) এবং এটি একটি বড় আকারের গ্রেট হোয়াইট হাঙর ছিল বলে নিশ্চিত করা হয়েছে।

গত মার্চের পর পশ্চিম অস্ট্রেলিয়ায় এটিই প্রথম প্রাণঘাতী হাঙর হামলার ঘটনা। তখন এক ব্যক্তি দূরবর্তী হোয়ার্টন বিচে সার্ফিং করার সময় হাঙরের আক্রমণের শিকার হন। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে একাধিক হাঙর হামলার ঘটনায় নিউ সাউথ ওয়েলসের কয়েকটি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছিল।

গত সেপ্টেম্বর সিডনির একটি সৈকতের কাছে বিরল এক প্রাণঘাতী হামলায় ৫০-এর ঘরের এক অভিজ্ঞ সার্ফার নিহত হন। এর আগে সিডনিতে সর্বশেষ প্রাণঘাতী হাঙর হামলার ঘটনা ঘটেছিল ২০২২ সালে। তখন ৩৫ বছর বয়সী এক ব্রিটিশ ডাইভিং প্রশিক্ষক নিহত হন। প্রায় ৬০ বছরের মধ্যে সিডনির উপকূলে সেটিই ছিল প্রথম প্রাণঘাতী হাঙর হামলা।

অস্ট্রেলিয়ার ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি বছর গড়ে প্রায় ২০টি হাঙর হামলার ঘটনা ঘটে এবং এর বেশিরভাগই ঘটে অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ-পূর্ব উপকূলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের টাকা ছাপানোর অভিযোগ ‘গালগল্প’

অর্থ উপদেষ্টা সরকারের টাকা ছাপানোর অভিযোগ ‘গালগল্প’

হরমুজে নতুন নিয়ম কার্যকরের কথা ভাবছে ইরান

হরমুজে নতুন নিয়ম কার্যকরের কথা ভাবছে ইরান

ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের ভূমিকা বুঝে সুসম্পর্ক

মির্জা ফখরুল ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের ভূমিকা বুঝে সুসম্পর্ক

প্রবাসীদের জন্য দুঃসংবাদ, ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি

প্রবাসীদের জন্য দুঃসংবাদ, ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App