×

বরিশাল

কুয়াকাটা সৈকতে বিরল অলিভ রিডলি কচ্ছপ উদ্ধার

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৪২ পিএম

কুয়াকাটা সৈকতে বিরল অলিভ রিডলি কচ্ছপ উদ্ধার

ছবি: ভোরের কাগজ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অলিভ রিডলি প্রজাতির একটি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে সমুদ্র সৈকতের ডিসি পার্কসংলগ্ন এলাকায় কচ্ছপটি দেখতে পান ফটোগ্রাফার সাইফুল ইসলাম।

জীবিত কচ্ছপটিকে দেখতে পর্যটক ও স্থানীয়দের ভিড় জমে যায়। অনেকে এত বড় কচ্ছপ কাছ থেকে দেখে বিস্ময় প্রকাশ করেন এবং দ্রুত চিকিৎসা দিয়ে সুস্থ করে পুনরায় সমুদ্রে অবমুক্ত করার দাবি জানান।

প্রাণ ও প্রকৃতিপ্রেমীরা জানান, অলিভ রিডলি কচ্ছপ, ডলফিন ও তিমিসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী প্রায়ই জীবিত, আহত কিংবা মৃত অবস্থায় উপকূলের বিভিন্ন সৈকতে ভেসে আসে। তবে এসব ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তারা মৃত সামুদ্রিক প্রাণীগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধানে বৈজ্ঞানিক গবেষণা ও ময়নাতদন্তের দাবি জানান।

স্বেচ্ছাসেবীদের মতে, উদ্ধার হওয়া কচ্ছপটি বিপন্ন প্রজাতির অলিভ রিডলি। এর শারীরিক সমস্যার কারণ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার পর সুস্থ হলে পুনরায় গভীর সমুদ্রে অবমুক্ত করা হবে।

বন বিভাগ কুয়াকাটা ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হোসেন বলেন, “কচ্ছপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সমস্যার কারণ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুস্থ হয়ে উঠলে দ্রুত সমুদ্রে অবমুক্ত করা হবে।”

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, উপকূলীয় সমুদ্রের পানিতে ১৭৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, গভীর সমুদ্রের তুলনায় উপকূলীয় অঞ্চলের কচ্ছপের শরীরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি বেশি পাওয়া যায়, যা তাদের অসুস্থতা ও মৃত্যুর অন্যতম কারণ হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত আট বছরে এ উপকূলীয় এলাকায় অন্তত ৩০টি কচ্ছপের মৃত্যু ঘটেছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই কোনো বৈজ্ঞানিক ময়নাতদন্ত হয়নি। পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, জরুরি ভিত্তিতে কচ্ছপের জন্য নিরাপদ অভয়ারণ্য গড়ে তোলা না হলে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব ভবিষ্যতে গুরুতর হুমকির মুখে পড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হজের বিমান ভাড়া ১ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব’

‘হজের বিমান ভাড়া ১ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব’

প্যারামেডিকদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা: এমএসএফ

প্যারামেডিকদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা: এমএসএফ

সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে!

গাজীপুরে ৫ খুন সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে!

ধান চাষ করে খরচই উঠছে না, দুশ্চিন্তায় বিলাঞ্চলের কৃষক

ধান চাষ করে খরচই উঠছে না, দুশ্চিন্তায় বিলাঞ্চলের কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App