×

চট্টগ্রাম

অবৈধ দখল উচ্ছেদ, ২০ লাখ টাকার সরকারি খাস জমি উদ্ধার

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৪৪ পিএম

অবৈধ দখল উচ্ছেদ, ২০ লাখ টাকার সরকারি খাস জমি উদ্ধার

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ দখলে থাকা প্রায় ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (১৬ মে) দুপুরে ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান টেন্ডল বাড়ির উত্তর রাঙ্গামাটিয়া মৌজার ৩ শতক সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গা এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে সেখানে একটি গোয়ালঘর নির্মাণ করেন। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম ফটিকছড়ি থানা পুলিশের সহায়তায় ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে অবৈধভাবে নির্মিত স্থাপনাটি গুঁড়িয়ে দিয়ে সরকারি জায়গাটি দখলমুক্ত করা হয়। উদ্ধার হওয়া ৩ শতক জমির বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, “দীর্ঘদিন ধরে সরকারি জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়েছি। জায়গাটি উদ্ধার করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।”

অভিযান চলাকালে পুলিশের পাশাপাশি ফটিকছড়ি সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হজের বিমান ভাড়া ১ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব’

‘হজের বিমান ভাড়া ১ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব’

প্যারামেডিকদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা: এমএসএফ

প্যারামেডিকদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা: এমএসএফ

সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে!

গাজীপুরে ৫ খুন সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে!

ধান চাষ করে খরচই উঠছে না, দুশ্চিন্তায় বিলাঞ্চলের কৃষক

ধান চাষ করে খরচই উঠছে না, দুশ্চিন্তায় বিলাঞ্চলের কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App