×

আন্তর্জাতিক

হরমুজে নতুন নিয়ম কার্যকরের কথা ভাবছে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:০৯ পিএম

হরমুজে নতুন নিয়ম কার্যকরের কথা ভাবছে ইরান

ছবি- সংগৃহীত

ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম ও প্রক্রিয়া চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের ওপর নতুন ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হচ্ছে বলে জানা গেছে।

বিশ্ব জ্বালানি বাজারের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন হয় এই প্রণালির মাধ্যমে। ইরানি কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়। তবে এটি ‘বন্ধু ও নিরপেক্ষ’ দেশগুলোর জন্য উন্মুক্ত থাকলেও, ‘শত্রু’ দেশগুলোর জন্য কার্যত বন্ধ থাকবে। খবর আল জাজিরার।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সম্প্রতি প্রণালিটির ওপর নিজেদের কর্তৃত্ব আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যেকোনো জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানি কর্তৃপক্ষ, বিশেষ করে আইআরজিসির সঙ্গে সমন্বয় করতে হবে।

এ ছাড়া, প্রণালিটি ব্যবহারকারী জাহাজ, তেলবাহী ট্যাংকার ও অন্যান্য নৌযানের কাছ থেকে ট্রানজিট ফি আদায়ের বিষয়েও আলোচনা করছে ইরান। সবশেষে ইরান জানিয়েছে, কোনো সামরিক জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা

বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা

সীমান্ত এলাকায় বিজিবির চিকিৎসা সেবা, খুশি পাহাড়ি জনগোষ্ঠী

সীমান্ত এলাকায় বিজিবির চিকিৎসা সেবা, খুশি পাহাড়ি জনগোষ্ঠী

বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিদেশি রাইফেলসহ ৩ ইউপিডিএফ সদস্য আটক

বিদেশি রাইফেলসহ ৩ ইউপিডিএফ সদস্য আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App