×

আন্তর্জাতিক

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:৪২ পিএম

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ছবি- সংগৃহীত

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে আজ শুক্রবার (১৫ মে) বেইজিং ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুপুরের পর বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ চড়ে তিনি নিজ দেশের উদ্দেশ্যে রওনা হন। বিদায়লগ্নে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে বিশেষ সম্মাননা জানানো হয়।

তিন দিনের এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টানা দুই দিন বৈঠক করেন ট্রাম্প। আলোচনায় বাণিজ্য প্রসারের পাশাপাশি বৈশ্বিক রাজনীতি, বিশেষ করে ইরান ও তাইওয়ান ইস্যু গুরুত্ব পেয়েছে। বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে চীনের সহযোগিতা চেয়েছে ওয়াশিংটন।

অন্যদিকে, তাইওয়ান ইস্যু নিয়ে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট করেছেন শি জিনপিং। তিনি জানিয়েছেন, তাইওয়ানকে একীভূত করবে চীন। এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র বাধা দিলে দুই দেশের মধ্যে সংঘাত বাড়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

বাণিজ্যিক ক্ষেত্রেও বড় খবর এসেছে এই সফর থেকে। যুক্তরাষ্ট্র থেকে ২০০টি বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এ ছাড়া সফরের ফাঁকে ট্রাম্প চীনের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ নিদর্শন ঘুরে দেখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘১৭ বছর আমরা বঞ্চনার শিকার হয়েছি’

পানিসম্পদ মন্ত্রী ‘১৭ বছর আমরা বঞ্চনার শিকার হয়েছি’

আবাহনীকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস

আবাহনীকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস

ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

ফের গাজার উদ্দেশে যাত্রা শুরু করল ফ্লোটিলা

ফের গাজার উদ্দেশে যাত্রা শুরু করল ফ্লোটিলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App