×

আন্তর্জাতিক

থাইল্যান্ডে অ্যালকোহল বিক্রিতে কড়া বিধিনিষেধ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৬:৩৫ পিএম

থাইল্যান্ডে অ্যালকোহল বিক্রিতে কড়া বিধিনিষেধ

ছবি- সংগৃহীত

পর্যটননির্ভর দেশ থাইল্যান্ডে মদসহ অ্যালকোহলজাতীয় পানীয় পান ও বিক্রির ওপর কঠোর কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। গত মঙ্গলবার (১২ মে) থেকে এই নতুন বিধিনিষেধ কার্যকর হয়েছে। থাইল্যান্ডের সরকারি সংবাদমাধ্যম রয়্যাল গেজেটের বরাতে আজ শুক্রবার (১৫ মে) এ খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

নতুন নির্দেশনায় মোট আটটি স্থানের নাম উল্লেখ করা হয়েছে, যেখানে অ্যালকোহল বিক্রি ও পান করা সম্পূর্ণ নিষিদ্ধ। এর মধ্যে রয়েছে সব ধরনের গণপরিবহন, রাস্তাঘাট, রেলস্টেশন, টার্মিনাল ও যাত্রীবাহী নৌকা। এ ছাড়া সরকারি দপ্তর, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সরকার নিয়ন্ত্রিত পাবলিক পার্কেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির অ্যালকোহলিক বেভারেজ কন্ট্রোল কমিটি।

কমিটি আরও জানিয়েছে, মদ উৎপাদনকারী কারখানা বাদে দেশের সব ধরনের কলকারখানার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে থাই কর্তৃপক্ষ।

এর আগে পর্যটন ও অর্থনীতির দোহাই দিয়ে পাবলিক পার্কে মদ বিক্রির অনুমতি চেয়েছিল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তবে দেশটির নাগরিক সমাজ এর তীব্র বিরোধিতা করে। বিশেষ করে চিয়াং মাই ও র‍্যানং প্রদেশের প্রতিনিধিরা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানান। তাদের মতে, উন্মুক্ত বিনোদন কেন্দ্রগুলোকে মদপানের আড্ডায় রূপান্তর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দ, আটক ২

মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দ, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই প্রবাসী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই প্রবাসী নিহত

পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

মমতার আইনজীবী হিসেবে যোগ্যতার প্রমান চাইল বার কাউন্সিল

মমতার আইনজীবী হিসেবে যোগ্যতার প্রমান চাইল বার কাউন্সিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App