‘আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই?’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৩:০৫ এএম
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ মূলত একটি রাজনৈতিক দল হওয়ার আগে এটি একটি ধর্মতত্ত্ব বা মতবাদ (theology), এবং সেই মতবাদের প্রতি মানুষের আস্থা বা বিশ্বাস আবার ফিরে এসেছে।
মঙ্গলবার (১৯ মে) ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এমন দাবি করেন।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কীভাবে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে এসেছে, তার একটি দীর্ঘ তালিকা তিনি এই পোস্টে তুলে ধরেন। ফেসবুকে দেওয়া মাহফুজ আলমের পুরো পোস্ট হুবুহু তুলে ধরা হলো-
আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই?
লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে। কিভাবে ফিরল, সে গল্পই বলব আজ।
-----
লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন '২৪ কে '৭১ এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি।
লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেসে।
লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত ১৭ বছরের 'মজলুমগণ'।
লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্নমতাবলম্বীদের বের করে দিয়েছে।
লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে 'মজলুমগণ' চুপ ছিল।
লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন এদেশে সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে ভয় পেয়েছিল।
লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল। উগ্রবাদীর সেফ স্পেইস দেয়া হইসিল।
লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যুনতম সংস্কার ও 'ঐকমত্য কমিশন' নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করা হল।
লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন থেকে 'বিএনপি ও *' অন্তরীণ সরকারের বিরুদ্ধে গেল আর 'বিএনপি ও *' ' ঠেকাতে জামাতকে কোলে নিল অন্তরীণ।
লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন ছাত্ররা বিপ্লবী সংগঠনে রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর মবে রূপ নিয়েছিল।
লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন মিডিয়া আর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা 'প্রযোজিত' হল।
লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন অন্তরীণ সরকার পলিটিকাল থেকে আমলাতান্ত্রিক হল এবং আমলানির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেয়া শুরু হল। যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোকই ছিল জামাত-বিএনপি বা লীগের ছুপা দালাল। যাদের কাছে জুলাই মানে ছিল। নিজেদের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থরক্ষা।
লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতন্ত্রের বদলে সংঘতন্ত্র জয়ী হল।
লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন নতুন মিডিয়া অনুমোদনে বাধা দেয়ার জন্য একজোট হইসিল কিচেন ক্যাবিনেট। (সে গল্প অন্যদিন)।
লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন জুলাই ঘোষণাপত্র কিংবা সনদের প্রক্রিয়া তুলে দেয়া হইসিল আমলাতন্ত্র আর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের হাতে।
লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন বাম-শাহবাগী পিটাইলে আনন্দ পেয়েছিল 'মজলুমগণ'।
লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন এদেশে কাওয়ালী/ইনকিলাবি কালচারের মতন রিগ্রেসিভ কালচার ব্যবস্থা দিয়ে বাঙ্গালি জাতীয়তাবাদ মোকাবেলার মহারম্ভ হয়েছিল।
লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন নির্বাচনি বাটোয়ারার মাধ্যমে সংস্কার ও বিচারকে কম্প্রোমাইজ করা হল এন্ড বিএনপি-জামাতের বার্গেইনিং টুল বানানো হল৷
লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন কমিশন, ট্রাইবুনাল, বিশ্ববিদ্যালয়, ইত্যাদিকে একটি আদর্শের লোকদের মাধ্যমে ক্ষমতারোহণের বার্গেইনিং টুলে পরিণত করা হল।
লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন কালচারালি-ইন্টেলেকচুয়ালি যারা জুলাইয়ে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল তাদের বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশান গুপ্তদের ক্ষমতায়িত করা হল।
(To be contd.)
পুনশ্চ: মূল কথাই বলা হয়নি।
লীগ ফিরত আসবে। কারণ, সব দোষ মাহফুজ আলমের।
(প্রচারে- নিখিল বাংলাদেশের চিরকাল মজলুম-ডানপন্থী বলয়, অন্তরীণ কিচেনের দালাল-সুবিধাভোগী গুপ্ত বলয়, এবং দিস এন্ড দোস বটফোর্সেস, সিন্ডিকেট আর গং মানে গয়রহ।)
কি,রাগ করলা? পড়ো ইন্নালিল্লাহ!
মাহফুজ আলম তার পোস্টে মূলত এই ইঙ্গিত দিয়েছেন যে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছিল, তার মূল চেতনা থেকে বিচ্যুত হওয়া এবং বিভিন্ন উগ্রতা ও রাজনৈতিক সুযোগসন্ধানের কারণেই আওয়ামী লীগের মতো শক্তির রাজনৈতিক বা আদর্শিক প্রত্যাবর্তন সহজ হয়েছে।
